টানা নয় দিন হাসপাতালে ভর্তি ছিলেন মৌনী রায়। অবশেষে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন। ইনস্টাগ্রামের মারফত এই খবর জানাজানি হতেই রীতিমতো চিন্তায় তার ইন্ডাস্ট্রির বন্ধু বা শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনুরাগীরা।
শনিবার ইনস্টাগ্রামে ১০টি ছবি আপলোড করেন মৌনী। সেই ছবির সিরিজেই বাঙালি অভিনেত্রী জানান, তার টানা নয় দিন হাসপাতালে ভর্তি থাকার কথা।
বিজ্ঞাপন
বয়ফ্রেন্ড সুরজ নাম্বিয়ার এবং ভাইয়ের সঙ্গে বাড়ি ফেরার পথে গাড়িতে একাধিক ছবি তোলেন মৌনী। ছবির পাশাপাশি অভিনেত্রীর চ্যানেল করা হাত বা তার দুই পোষ্যর ছবিও রয়েছে। সব মিলিয়ে তার অসুস্থতার সময়ে পাশে কেবলমাত্র প্রিয়জনরাই ছিলেন, সেকথাই যেন স্পষ্ট তার পোস্ট থেকে।
মৌনীর এই পোস্টে উদ্বিগ্ন সকলেই। অভিনেত্রীর শরীরের খবর নিয়েছেন ম্রুনাল ঠাকুর থেকে আদা খান, শুভশ্রী গাঙ্গুলিরা। অন্যদিকে অনুরাগীরাও চিন্তায় প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবরে।
মৌনী জানিয়েছেন, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সঙ্গী সুরজ নাম্বিয়ারকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।




