শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

আচার উপহার পেয়ে উচ্ছ্বসিত শুভশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ০৯:১৬ এএম

শেয়ার করুন:

আচার উপহার পেয়ে উচ্ছ্বসিত শুভশ্রী

কয়েকদিন আগেই দ্বিতীয় মা হওয়ার সুখবর অনুরাগীদের জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই তার ফেসবুক-ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছার ভিড়। পাশাপাশি হবু মা কী করছেন, কী পরছেন— তার দিকে নজর সবার। আর সেই কারণেই ইনস্টাগ্রামে রোজ রোজই নতুন নতুন ছবি পোস্ট করছেন তিনি। 

কখনও নতুন ফটোশুটে, কখনও শুধু ছেলে ইউভানের সঙ্গে সময় কাটানোর ভিডিও ছবি। তবে এবার ইনস্টাগ্রাম স্টোরিতে এমন এক ছবি শেয়ার করলেন শুভশ্রী, যা দেখে হতবাক অনুরাগীরা।


বিজ্ঞাপন


Achar

শুভশ্রীর ইনস্টাগ্রামে উঁকি মারলে দেখা যাচ্ছে আচার। নিজেই ফ্রিজ ভরা আচারের বোতলের ছবি প্রকাশ করেছেন তিনি। আর সেই ছবির ক্যাপশনে লিখেছেন— ধন্যবাদ অমিত দাস সুস্বাদু আচারের জন্য। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের এই সময়টায় তাকে কাছের কেউ আচার উপহার দিয়েছেন। 

২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান ইউভানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি সে। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর