রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

শাকিব-অপু যুক্তরাষ্ট্রে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

শাকিব-অপু যুক্তরাষ্ট্রে

ঢালিউডের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম শাকিব-অপু জুটি। রিল লাইফের বাইরে রিয়েল লাইফেও জোড় বেঁধেছিলেন তারা। তবে সে ঘর টেকেনি। তারপরও নাম দুটি অন্যরকম উন্মাদনা জোগায় ভক্তদের মাঝে।

এবার শাকিব-অপু দুজনেই অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তার মানে এই না যে শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে মার্কিন মুলুকে গেছেন। যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ঈদের ছবি ‘প্রিয়তমা’। সে কারণে কয়েকদিন আগে দেশটিতে গেছেন শাকিব।

অন্যদিকে অপু যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে চেপে বসেন গতকাল বুধবার। সঙ্গে নিয়েছেন একমাত্র সন্তান জয়কে। বিষয়টি নিশ্চিত করেছেন অপু নিজেই।

ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেন এই নায়িকা। সেই সঙ্গে জানান, এটি ছেলে আব্রাম খান জয়ের প্রথম আমেরিকা সফর।

তবে কী কারণে এই আমেরিকা সফর সে সম্পর্কে কিছু জানাননি অপু। জানা গেছে, মার্কিন মুলুকে কয়েকটি স্টেজ শোতে অপুর অংশ নেওয়ার কথা রয়েছে।

ঈদে অপু বিশ্বাস প্রযোজিত ‘লাল শাড়ি’ ছবিটি মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। অন্যদিকে শাকিব প্রেক্ষাগৃহে আছেন ‘প্রিয়তমা’ নিয়ে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর