বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

দ্বিতীয়বার আংটিবদল করলেন জেনিফার-বেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয়বার আংটিবদল করলেন জেনিফার-বেন

আঠারো বছর আগে একে অপরকে ছেড়ে গিয়েছিলেন হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। এরপর দু’জনেই ভিন্ন ভিন্ন সঙ্গী জুটিয়ে নিয়েছিলেন। জেনিফার জুটিয়েছিলেন অ্যালেক্স রদ্রিগেজকে। বেন ধরেছিলেন অভিনেত্রী আনা দে’র হাত। কিন্তু শেষমেশ তাদের কারও সম্পর্কই টেকেনি। ২০২১ সালে জেনিফার ছেড়েছেন রদ্রিগেজের হাত আর বছরখানেক আগে বেন সরে এসেছেন আনার বলয় থেকে।

তারপর দু’জনেই একা। আর এই একলা থাকা সময়ই যেন আবার কাছে এনেছে পুরনো দুই সঙ্গীকে। লোপেজ-বেনের সম্পর্ক নতুন করে শুরু হয় রদ্রিগেজ-লোপেজের বিচ্ছেদের পর। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে বেশিদিন লাগেনি। ফলস্বরূপ প্রমোদতরি, ব্যায়ামাগার— বিভিন্ন স্থানে অন্তরঙ্গভাবে দেখা মেলে তাদের। সেই রোমান্টিসিজম নিয়ে তারাও রাখঢাক করেননি। গত বছর করোনার ভয়ে যখন সবাই ভীত ঠিক তখন মাস্ক পরেই কাছে আসেন তারা। মেট গালার মঞ্চে মাস্ক পরাবস্থায় একে অপরকে চুম্বন করে জানিয়েছিলেন তাদের প্রেমের সত্যতা।

জেনিফারের মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই এক হতে চলেছেন এই দুই তারকা। এদিকে জেনিফারের হাতেও দেখা যাচ্ছে হীরার আংটি। সেটা নাকি বেন দিয়েছেন। সবাই ভাবছেন বাগদানেরই আংটি হয়ত এটা।

বাগদানের খবর অবশ্য লোপেজ নিজেও টুইটারে জানিয়েছেন । ইনস্টাগ্রামেও দিয়েছেন একটি ভিডিও। সঙ্গে ছিল সেই হীরার আংটির ছবি। সেখানে সবাইকে তিনি চোখ রাখতে বলে লিখেছেন, অন দ্য জোলো ডটকমে আসছে বিশাল ঘোষণা। সবাই ভাবছেন জেনিফার নিশ্চয়ই বাগদানের ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের মালাবদলের কথা ছিল ২০০৩ সালে। কিন্তু তার আগেই দু’দিকে চলে যান দু’জন। তারপর কেটে গেছে আঠারো বছর। দেড়যুগের এই সময়টায় বিভিন্ন ঘাটে জল খেয়েছেন তারা। অবশেষে এক ছাদের নিচেই বাস করতে চলেছেন হলিউডের এই দুই তারকা।

আরআর/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর