সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৯১ শতাংশই ফেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৯১ শতাংশই ফেল
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৭ জুন) বেলা একটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে ৯১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেন। মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

বুধবার (৭ জুন) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও এসএমএসে ফলাফল জানা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট পরীক্ষা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ২২৩টি। তাদের মধ্যে পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৬৯ শতাংশ। ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এবার এই ইউনিট থেকে ২৯৩৪ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এর আগে গত ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের আটটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার ফল দেখবেন যেভাবে

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল অনলাইনে দেখা যাবে। ঢাবির ভর্তি ওয়েবসাইটে লগইন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ ফল দেখতে পারবেন।

অনলাইনে ভর্তি ফলাফল দেখতে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে যেতে হবে। এরপর শিক্ষার্থীরা নিজের এইচএসসি ও এসএসসির তথ্য দিয়ে লগইন করতে পারবেন। শিক্ষার্থীর নিজের প্রোফাইলে ঢুকলে ভর্তির ফল দেখতে পাবেন।

মোবাইল মেসেজে ভর্তির ফল জানতে DU<space>unit<space> Roll লিখে ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিলে ফল জানা যাবে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর