শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘুমের মধ্যে জবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৩ এএম

শেয়ার করুন:

ঘুমের মধ্যে জবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি দিয়ে উঠে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়।

রাজু আহমেদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি  বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি আজই ঢাকায় এসেছিল। বিকেলে ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি উঠলে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি।

প্রক্টর জানান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন এবং সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা তার পরিবারের সাথে হাসপাতালে আছেন। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। আমি এখন হাসপাতালে আছি।

এদিকে রাজু আহমেদের অকাল মৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর