রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

ঢাবির হলে হলে চালু হলো ওয়াশিং মেশিন সার্ভিস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

ঢাবির হলে হলে চালু হলো ওয়াশিং মেশিন সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক শিক্ষার্থীদের কাপড় ধোয়ার কাজকে সহজ ও দ্রুততর করতে হলে হলে ওয়াশিং মেশিন সার্ভিস চালু হয়েছে। ডিজিটাল সফটওয়্যারভিত্তিক এই লন্ড্রি সার্ভিসের নাম দেওয়া হয়েছে ‘ইউর ক্যাম্পাস।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবাসিক শিক্ষার্থীদের কথা বিবেচনায় তারা এই সেবা চালু করেছেন। যেখানে প্রতিবার ৫০ টাকায় ৩০টিরও বেশি কাপড় একসঙ্গে পরিষ্কার করতে পারবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে কাজটি করতে একজন শিক্ষার্থীর সময় লাগবে মাত্র এক থেকে দেড় ঘণ্টা। পাশাপাশি মুঠোফোনে ‘YOUR CAMPUS’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই একজন শিক্ষার্থী এই সার্ভিসের বিল পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।


বিজ্ঞাপন


ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে মোট ২৬টি ওয়াশিং মেশিন বসানো হয়েছে। এরমধ্যে ফজলুল হক হলে ৬টি এবং সূর্য সেন হল, এ এফ রহমান হল, মহসিন হক হল, শামসুন্নাহার হলে ৪টি করে ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি- হল প্রভোস্টের অনুমতি পেলে পর্যায়ক্রমে প্রত্যেক হলেই এই সার্ভিস চালু করা হবে।

এদিকে, হলে এমন সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝেও স্বস্তি দেখা গেছে। এফ এইচ হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ বলেন, ওয়াশিং মেশিন হলে কাপড় ধোয়ার ঝামেলা থেকে মুক্ত করেছে। অনেকগুলো জামাকাপড় একসঙ্গে অপরিষ্কার হলেও ওয়াশিং মেশিনই তার উত্তম সমাধান।

ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলের অপর এক শিক্ষার্থী জানিয়েছেন, আগে আমি লন্ড্রিতে ওয়াস করাতাম বা কখনো বাড়িতে গিয়ে জমানো কাপড় ধুয়ে আনতাম। তবে লন্ড্রি যেখানে দুই-তিন দিন সময় নিত, সেখানে ঘণ্টায় আমাকে কাপড় পরিষ্কার করে দিচ্ছে।


বিজ্ঞাপন


যদিও অনেক শিক্ষার্থীই বিলের ব্যাপারে অসন্তোষ জানিয়েছে। তাদের ভাষ্য- কম টাকায় অধিক কাপড় একসঙ্গে পরিষ্কার করা গেলেও অনেক ছাত্রদের জন্য ওয়াশিং কস্ট নাগালের বাইরে।

তবে কর্তৃপক্ষের দাবি- শিক্ষার্থীদের কথা বিবেচনায় ওয়াস কস্ট কমানো হয়েছে। ব্যয়বহুল মেশিন এবং পরিচালনায় অধিক খরচের কারণে আপাতত দাম কমানোর কথা চিন্তা করছে না তারা।

জানা গেছে, শিক্ষার্থীরা বিভিন্ন অফার-সার্ভিসও পাবেন এই সার্ভিসের অ্যাপ থেকে। ৫, ১০, ২০টি ওয়াস কিনলে শিক্ষার্থীরা যথাক্রমে ২, ৪, ৬টি ওয়াস ফ্রি পাবেন। এছাড়াও টাকা নগদে পরিশোধ করলে থাকছে ১০ শতাংশ ক্যাশব্যাক। আবার ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো প্যাকেজ কিনলেই থাকছে একটি ফ্রি গিফ্ট ওয়াস।

এ বিষয়ে ‘ইউর ক্যাম্পাসের’ মুখপাত্র মুনিম রহমান ম্যারিন ঢাকা মেইলকে বলেন, বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে এই সেবা বহু আগেই শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশে এর দৃষ্টান্ত বিরল। নিজের ছাত্রজীবন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের কথা বিবেচনায় এই পদক্ষেপ হাতে নিয়েছি। এ সময় সুযোগ পেলে ভবিষ্যতে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই সার্ভিস চালু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিষ্ঠানটির এই সার্ভিস চালু হয়েছে আরও বেশকিছু বিশ্ববিদ্যালয়েও। এরমধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

প্রতিনিধি/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর