শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

আইসিপিসি এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বের আয়োজক গ্রিন ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

আইসিপিসি এশিয়া ঢাকা আঞ্চলিক পর্বের আয়োজক গ্রিন ইউনিভার্সিটি

প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) এশিয়াধীন ঢাকা অঞ্চল প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসরে প্রাথমিক রাউন্ড আগামী ১১ ফেব্রুয়ারি অনলাইন এবং মূল প্রতিযোগিতা পূর্বাচল আমেরিকান সিটিতে ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ জানুয়ারি) গ্রিন ইউনিভার্সিটির সিন্ডিকেট রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আমরা আইসিপিসি যে আয়োজন করতে যাচ্ছি এতে আমাদের দেশ এগিয়ে যাবে। ফ্রিল্যান্সিংয়ে তরুণরা এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস এধরনের আয়োজন ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে নিয়ে যাবে। এসবের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা হবে।

উপাচার্য বলেন, এই আয়োজন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এতে অনেক দেশের কলেজ ও বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ফ্রিল্যান্সিংয়ে আমাদের দেশের তরুণরা এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস এধরনের আয়োজন বাংলাদেশকে ফ্রিল্যান্সিংয়ে আরও এগিয়ে নিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ গড়তে এধরনের আয়োজন সহায়ক হবে বলে আশা রাখি।

আয়োজকরা জানান, বিশ্বখ্যাত এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বের মক টেস্ট ১১ ফেব্রুয়ারি এবং মূল প্রতিযোগিতা ১১ মার্চ অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে বিজয়ীদের ফাইনাল পর্বের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৭-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে; যার মক টেস্ট ১০ মার্চ এবং চূড়ান্ত পরীক্ষা ১১ মার্চ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে প্রোগ্রামিংয়ে অংশগ্রহণে ইচ্ছুকরা ৩৯০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। চূড়ান্ত পর্বের রেজিস্ট্রেশন ফি ৭ হাজার ৫০০ টাকা। রেজিস্ট্রেশন লিংক https://icpc.green.edu.bd. সরকারের আইসিটি বিভাগের সহায়তায় প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইউএস-বাংলা গ্রুপ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

আয়োজক কমিটির সভাপতি ও গ্রিন ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ বলেন, দেশের শীর্ষ প্রোগ্রামার ও কম্পিউটার প্রফেশনালদের সাথে খ্যাতিমান শিক্ষক ও শিক্ষাবিদদের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের আইসিপিসি আসর। যাতে প্রতিযোগীরা পাঁচ ঘণ্টাব্যাপী প্রোগামিংয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো মিশরে অনুষ্ঠেয় আইসিপিসির ৪৬তম আসরের মূলপর্বে দেশের হয়ে লড়ার সুযোগ পাবেন।


বিজ্ঞাপন


তথ্যমতে, বিশ্বের প্রাচীনতম, বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি)। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজন করে আইসিপিসি ফাউন্ডেশন। যাতে প্রতি দলে তিনজন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের জন্য কাজ করে। আইসিপিসি আয়োজনের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেলর বিশ্ববিদ্যালয়। বর্তমানে এ আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আয়োজন করে। আইসিপিসি ফাউন্ডেশন।

তরুণ প্রজন্মের জন্য প্রতি বছর বিশেষভাবে আয়োজিত হয় ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রেগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)'। এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের ৪৫তম আসরের আয়োজন করে। চীন, জাপান এবং থাইল্যান্ডের পর বাংলাদেশ এশিয়ার মাত্র চতুর্থ দেশ যারা এ ইভেন্টের আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্বের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য মর্যাদাপূর্ণ এই প্রেগ্রামিং প্রতিযোগিতার গত আসরে (৪৪তম) এশিয়া-ওয়েস্ট রিজিয়নে (পশ্চিমাঞ্চলে) প্রথম স্থানের অর্জনসহ বাংলাদেশের তিন বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছিল। রাশিয়ায় অনুষ্ঠিত এই পর্বে বিশ্বের ১১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল অংশ নিয়েছি। আইসিপিসির পরবর্তী ৪৮তম চূড়ান্ত আসর এ বছর মিশরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছর ৪৫তম আসরে স্বাগতিক বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আটটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবার ৩০টি দেশের ১৩৭টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কো-চেয়ার ও ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এএসএম শিহাবুদ্দিন, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুর রহমান, ড. মুহাম্মদ আবুল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, আইসিপিসির যাত্রা শুরু হয় ১৯৭০ সাল থেকে। যদিও ১৯৭৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ আয়োজনের দায়িত্বে ছিল কম্পিউটারের বৈজ্ঞানিক গবেষণার অন্যতম বৃহৎ ও পুরোনো প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম)।

পিএস/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর