বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিশ্বসেরা গবেষকের তালিকায় জবির ৯৫ শিক্ষক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

বিশ্বসেরা গবেষকের তালিকায় জবির ৯৫ শিক্ষক
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৯৫ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক, ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের এই তালিকাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক রয়েছেন।

এর আগে ২০২১ সালের প্রকাশিত তালিকায় দেশের মোট ১ হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে জবির ২১ জন শিক্ষক এবং সদ্য শেষ হওয়া ২০২২ এর তালিকায় ২ হাজার ৭৭২ জনের মধ্যে জবির ৫০ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। যা সংখ্যা অনুযায়ী আগের বছরের দ্বিগুণেরও বেশি।

অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক, অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। প্রতিবছর গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশিত হয়।

/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর