সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য ৫০ টাকা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। পঞ্চম শ্রেণির ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে বৃত্তি পরীক্ষার ফি আদায় সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফি ছাত্র-ছাত্রী প্রতি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও থানা শিক্ষা অফিসাররা নির্ধারিত হারে ফি আদায় করে আদায়কৃত টাকা (কোড নম্বর ১-২৪৩১-০০০১-২০৩১ পুরাতন ও ১৪২২৩২৬ পরীক্ষা ফি নতুন) পরীক্ষা ফি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবেন। 

নির্দেশনায় আরও বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জেলার আওতাধীন সব উপজেলা ও থানার আদায়কৃত টাকা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জমাকৃত টাকার ট্রেজারি চালানের ছায়ালিপিসহ তথ্য ইমেইলে ([email protected]) ২৪ ডিসেম্বরের মধ্যে অধিদফতরে পাঠাতে হবে।

নির্দেশনা সংবলিত চিঠি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পিএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর