রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জবি শিক্ষার্থী প্রীতম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জবি শিক্ষার্থী প্রীতম

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের ২৩ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে জায়গা করে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রীতম। 

বর্তমানে ক্লাব ফুটবলে আবাহনীর গোলবার প্রহরী এই শিক্ষার্থী এর আগেও ২০১৮ সালেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এবং এইজ লেভেলও নিয়মিত খেলেছেন জাতীয় দলের হয়ে।


বিজ্ঞাপন


পুনরায় জাতীয় দলে সুযোগ পেয়ে মাহফুজুর রহমান প্রীতম ঢাকা মেইলকে বলেন, আমার জন্য জাতীয় দলে হয়ে খেলাটা নতুন না হলেও এটা সত্যি যে মাঝখানে একটা দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে। লাল সবুজের জার্সি গায়ে দেশের জন্য খেলতে পারাটা অবশ্যই সবসময়ের জন্যই আনন্দের। আমি এর আগেও ১৮ মেইন একাদশে ছিলাম এবং এইজ লেভেলে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেছি। সামনে অনুষ্ঠিত নেপাল এবং কম্বোডিয়া বিপক্ষে দুটি ম্যাচেই আমাদের টিম জয়ী হবে আশা রাখি।

এদিকে জাতীয় দলে সুযোগ পাওয়ায় উচ্ছাস প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সোশ্যাল মিডিয়া সবাই অভিনন্দন জানাচ্ছে প্রীতমকে। জাতীয় দলের হয়ে সুনাম কুড়াবে এটাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর পর ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর