রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাসের হার ১০ শতাংশের নিচে, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

পাসের হার ১০ শতাংশের নিচে, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী পাস করা ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের কারণ জানতে এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের শোকজ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কাম্যসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

এ জন্য আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিকসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা

শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ে অধ্যক্ষদের উপস্থিত হয়ে ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে হবে।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর