বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির প্রভোস্ট স্নিগ্ধাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ এএম

শেয়ার করুন:

আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির প্রভোস্ট স্নিগ্ধাকে অব্যাহতি
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি: ঢাকা মেইল

টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি ও দলটির রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে হলটির সাময়িক প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে বেগম সুফিয়া কামাল হলের সাময়িক প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এর আগে টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি ও দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশক্তি পৃথক বিবৃতি দিয়ে অধ্যাপক স্নিগ্ধাসহ আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর