সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি
অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুফতি রুহুল আমিনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ এই অথরিটি। গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার এবং পরে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ডটি।

সোমবার (২৩ নভেম্বর) আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুফতি রুহুল আমিনের গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তার দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, মুফতি রুহুল আমিন দেশের কওমি মাদরাসা অঙ্গনের একজন শ্রদ্ধেয় আলেম ও শিক্ষাবিদ। কওমি মাদরাসার শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি সম্পৃক্ত। তার গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় কওমি অঙ্গনের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের দীনি জনতা উদ্বিগ্ন ও ব্যথিত।

আরও পড়ুন

‘ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে মুক্তি দিন’

শিক্ষার্থীদের নির্যাতন নিষিদ্ধ করল কওমি বোর্ড, কড়া হুঁশিয়ারি

সভা থেকে সরকারের প্রতি তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—মুফতি রুহুল আমিনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করতে হবে।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। একই সঙ্গে দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রেখে মুফতি রুহুল আমিনের সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমান।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর