রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি ফেডারেশনের নেতৃত্বে মিরাজ-ইনান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি ফেডারেশনের নেতৃত্বে মিরাজ-ইনান
সভাপতি শেখ মো. মিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ ইনান আহমেদ। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের (বিএএইচএসএফ) ১৫৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মো. মিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ইনান আহমেদ।

রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম ও মো. আল আরাবী মাদানী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন জাহিদ হাসান, সাকিব ইফতেখার ইসলাম, মারিশা জামাত অনন্যা, আনিকা রোদসীসহ ১৭ জন।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন- বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মহাসচিব কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান (ডন)। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ে শিক্ষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শেখ মো. মিরাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে কাজ করছে ফেডারেশন। এএইচ ক্যারিয়ার টক, এএইচ ক্যারিয়ার ক্লাব, প্রোগ্রামিং ক্লাব এবং নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সিনিয়র, অ্যালামনাই, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করছি। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণ করতে চাই।

সিনিয়র সহ-সভাপতি মো. ফাহিমুল ইসলাম বলেন, বিএএইচএসএফকে অ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের ঐক্য, অধিকার, পেশাগত স্বাতন্ত্র্য ও সম্ভাবনা বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক সৈয়দ ইনান আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং অ্যানিমেল হাজবেন্ড্রি পেশার সম্ভাবনা সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। পদ-পদবির ঊর্ধ্বে থেকে শিক্ষার্থী ও পেশার স্বার্থে কাজ করাই আমাদের অঙ্গীকার।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর