শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আওয়ামী সেট-আপ বহাল রেখে জামায়াত ছাঁটাইয়ে ব্যস্ত: রাবি শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

আওয়ামী সেট-আপ বহাল রেখে জামায়াত ছাঁটাইয়ে ব্যস্ত: রাবি শিবির সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (শাখা) শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। ছবি: ঢাকা মেইল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (শাখা) শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার দপ্তর থেকে শুরু করে দুটি প্রশাসনিক ভবনেই আওয়ামী সেট-আপ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বারবার বলা স্বত্ত্বেও বিগত অন্তর্বর্তী এবং বর্তমান প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা- তাদের বহাল তবিয়তে রেখে বিএনপি প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই জামায়াত ছাটাইয়ের কর্মসূচিতে নেমেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

মুজাহিদ ফয়সাল বলেন, কয়দিন আগে দেখলাম- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা দেশব্যাপী নৈরাজ্য এবং পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে আন্দোলন করল। বন্ধুপ্রতিম ছাত্রদলও টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে। গতকাল ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে মর্মে বক্তৃতা করলেন। তার বক্তব্যের সাথে আমি একমত।

তিনি আরও বলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার দপ্তর থেকে শুরু করে দুটি প্রশাসনিক ভবনই আওয়ামী সেট-আপ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। বারবার বলা স্বত্তেও নকীব-মাইনুদ্দীন-ফরিদুদ্দীনের নেতৃত্বে তথাকথিত বিপ্লবী প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে না বর্তমান ফরিদ-আলীম-মামুনের নেতৃত্বে বিএনপি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে।

প্রশাসনের এমন সিদ্ধান্তকে ‘মশকরা’ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা তাদের বহাল তবিয়তে রেখে বিএনপি প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই জামায়াত ছাটাইয়ের কর্মসূচিতে নেমেছে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া অফিসারের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেককে চেয়ারে বসতে দেওয়া হয়নি। অনেককে জুনিয়রের আন্ডারে পদায়ন করা হয়েছে। বলা যায়, প্রশাসন ভবন জামায়াতমুক্ত করে তৃপ্তির ঢেকুর তুলে, পক্ষান্তরে আওয়ামী অফিসারদের বহাল তবিয়তে রেখে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে সস্তা মশকরা ছাড়া আর কিছুই নয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর