জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলরের (ভিসি) দফতরে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
চাকরিতে পুনর্বহাল হওয়া ওই ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর নানা দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে সভায় আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।




