চলতি বছরে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদপত্র বিতরণ শুরু হচ্ছে আগামী ২২ নভেম্বর থেকে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মূল সনদপত্র বিতরণের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা অঞ্চলের সনদপত্র বোর্ডের পরীক্ষা (গোপনীয়) শাখার প্রশাসনিক ভবনের চতুর্থ তলা থেকে বিতরণ করা হবে।
এ ছাড়া অন্যান্য অঞ্চলের সনদ সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিতরণ করা হবে।
কোন জেলার শিক্ষার্থীরা কবে ও কোথা থেকে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন, তা জানতে এখানে ক্লিক করুন
এম/এএইচ




