রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রভোস্টের সঙ্গে রাবির মতিহার হল ছাত্রদলের বাগবিতণ্ডার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

প্রভোস্টের সঙ্গে রাবির মতিহার হল ছাত্রদলের বাগবিতণ্ডার অভিযোগ

শিবির নেতাদের গুরুত্ব দেওয়া এবং তাদের নিয়ে হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন করার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল প্রভোস্ট প্রফেসর ড. সামিউল ইসলাম সরকারের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে প্রভোস্ট জানিয়েছেন, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি। তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে আসেন। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে বলা হয়। আজ সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উপস্থিতি নিশ্চিতে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীদের অনুষ্ঠানের পূর্বে রিমাইন্ডার দেন।

অন্যদিকে মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা দাবি করেন, সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য এবং গ্রিল স্থাপন করে সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদল দাবি তুললেও তাদেরকে গুরুত্ব না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, আমাদেরকে অনুষ্ঠানের ১০-১৫ মিনিট আগে জানানো হয়েছে কিন্তু শিবির নেতাদের অনেক আগে জানিয়েছে। তাদের প্রভোস্ট বেশি গুরুত্ব দেন এবং এজেন্ডা বাস্তবায়ন করেন। 

অপরদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি শিবির হিসাবে নয়, সাবেক ভিপি হিসাবে উপস্থিত ছিলাম। 

হল প্রশাসন উদাসীন মন্তব্য করে তিনি অভিযোগ করেন, গ্যারেজের কাজ অনেক আগে শেষ হয়েছে। হল সংসদ থাকার সময়ে এটা উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসন আমাদের জন্য সহজ করেনি।

বাকবিতণ্ডা চলাকালে হল ছাত্রদলের সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাতসহ ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, খন্দকার মেহেদী, আব্দুল্লাহ আল মোস্তাফিজ, জালাল ফারাজী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর