বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

এসএসসিতে প্রতি বোর্ডের সেরা ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

এসএসসিতে প্রতি বোর্ডের সেরা ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার
ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন করে শিক্ষার্থী বাছাই করা হবে। সব মিলিয়ে এক হাজার ১০০ শিক্ষার্থী এই সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তার সূত্রে জানা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে। প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে শিক্ষার্থী নির্বাচনের পর তাদের ল্যাপটপ দেওয়া হবে। পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির প্রকিউরমেন্ট শাখা এটি বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

কবে নাগাদ শিক্ষার্থীরা ল্যাপটপ পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘আশা করছি, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া সম্ভব হবে।’

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১০ আগস্ট। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। 

এমএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর