মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

শেয়ার করুন:

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চার হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় তিন হাজার ৪০৩ কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাকি ৭৯৭ কোটি টাকা বৈদেশিক অর্থায়ন থেকে ব্যয় করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে তিন হাজার ৪০৩ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে এবং বাকি ৭৯৭ কোটি টাকা আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের যে জিনিসটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে- সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছে অবশ্য, কিন্তু শিক্ষার ধ্বংসপ্রাপ্ত হওয়াটা সম্ভবত আমরা সবচেয়ে বেশি নোটিশ করেছি।’

তিনি আরও বলেন, সরকার শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছে। যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, রাষ্ট্রীয় স্বীকৃতি বা সরকারি সনদ তাদের জন্যই থাকবে। কিছুদিন আগে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও বিষয়টি দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর