সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

নতুন স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও
হাই স্কুলে পাঠদান করছেন একজন শিক্ষক। ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা কার্যকরের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। সারাদেশের শিক্ষাঙ্গনের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের কল্যাণ ও সার্বিক পরিবারের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা খাতে আনুপাতিক বাজেটও বৃদ্ধি করা হয়েছে। এতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার আদেশ জারি করা হয়নি।

এ অবস্থায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার আদেশ জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ পরিপ্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তবে নির্দেশনায় নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা কবে থেকে কার্যকর হবে, কিংবা শিক্ষক-কর্মচারীরা কবে থেকে বর্ধিত বেতন পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর