রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্কলারশিপ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্কলারশিপ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ছবি: ঢাকা মেইল

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 এ সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকারভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর/স্নাতক পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি হবে। 

সমঝোতা অনুযায়ী, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর