শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

শহীদের বাবাকে হুমকি-চাঁদাবাজির অভিযোগ, জাবি ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

শহীদের বাবাকে হুমকি-চাঁদাবাজির অভিযোগ, জাবি ছাত্রদল নেতা বহিষ্কার
বহিষ্কৃতজাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা। ছবি: ঢাকা মেইল

দোকান দখলের চেষ্টা, জুলাই আন্দোলনে শহীদের বাবাকে হুমকি, পরিবহনের কার্ট আটকে অর্থ দাবি, বাড়ি দখলের হুমকিসহ নানা অভিযোগে বিতর্কে জড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা। 

এবার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ও কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদনকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন মামা প্লাজায় দোকান বসানো নিয়ে বিরোধের জেরে সেলিম রেজার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা ও দোকানদারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একই ঘটনায় জুলাই আন্দোলনে শহীদ আলিফের বাবা বুলবুল কবীরকেও গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় সেলিম রেজা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহনে চলাচলকারী ইলেকট্রিক কার্ট আটকে অর্থ দাবি, কার্ট মালিককে মারধর এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কার্ট মালিকের অভিযোগ, তিনটি কার্ট আটকে রেখে প্রথমে ১৬ লাখ টাকা দাবি করা হয়। পরে তা কমিয়ে ৯ লাখ ৬০ হাজার টাকা করা হয়। এ ঘটনায় কথোপকথনের একটি অডিও রেকর্ডও প্রকাশিত হয়।

অন্যদিকে, চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়া, বালু বিক্রি এবং বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে বাড়ি দখলের হুমকি দেওয়ার অভিযোগও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে আটক এক বহিরাগতকে ছাড়ানোর জন্য তদবির করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে কেন্দ্রীয় ছাত্রদল সেলিম রেজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর