শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

এইচএসসির সম্পূরক পরীক্ষায় অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

এইচএসসির সম্পূরক পরীক্ষায় অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
ফাইল ছবি

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সম্পূরক পরীক্ষার ফরম পূরণের নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বলা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত ফির বাইরে বাড়তি অর্থ আদায়ের শিকার না হন, সে বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এমএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর