স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ২০২৬ সালের মে ও জুন মাসের দুই মাসের আর্থিক অনুদানের চেক ছাড় করেছে সরকার। ইতোমধ্যে অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতে চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মে ও জুন মাসের মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক গত ১৯ জুলাই অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
এ জন্য অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ১৬ জুলাই ২০২৬ তারিখে পৃথক স্মারক জারি করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট স্মারক নম্বর দুটি হলো—৫৭.২৫.০০০০.০০৩.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০০৩.০৬.০০২.২৪-১৪৬।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা নির্ধারিত ব্যাংক থেকে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
এম/এআর




