রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি না নিলে হার্ডলাইনে যাব: আম্মার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি না নিলে হার্ডলাইনে যাব: আম্মার
রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার। ছবি: ঢাকা মেইল

`ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সিট বাণিজ্যসহ অতীতে বিদ্যমান নানা অনিয়ম ফিরে আসবে’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।  

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আম্মার বলেন, শুধু রাকসু নয়, সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনও আবারও অচল হয়ে পড়ার পথে। জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ের চিত্রই এর একটি উদাহরণ। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা দেখতে চাই না। 

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি নেওয়া না হলে আমরা দ্রুতই হার্ডলাইনে যাব। আমার নিজস্ব কোনো ব্যানার কিংবা রাজনৈতিক সংগঠন নেই। তাই আমরা যে নয় দফা দাবি নিয়ে কাজ করেছিলাম, সেই ধারাবাহিকতায় আমি আবারও ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছি।

আম্মার আরও বলেন, রাজনৈতিক মহলের বিভিন্ন শিক্ষার্থীরা বলছে এই রাকসু ব্যর্থ।আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে সফল একটি রাকসু চান। আদায় করে নেন এবং আপনাদের জায়গা থেকে একটা সফল রাকসু হোক।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর