শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

আবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

আবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজে

সাফল্যের ধারাবাহিকতায় এবারও এইচএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফল করার দাবি করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ সাফল্যের তথ্য পাওয়া যায়।

f71f73bc-a633-4304-b77b-50f866e918fa

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৯ জন এবং মানবিক বিভাগ থেকে ৯৮ জন শিক্ষার্থী।

কলেজ কর্তৃপক্ষের দাবি, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, মাসিক পরীক্ষা এবং শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

6f32b876-8c88-415b-af4a-664fda1a9dee

তবে একজন শিক্ষার্থী অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারায় এবার শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর