শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিদেশি কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

বিদেশি কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ
ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এসব কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২০৯ জন। অকৃতকার্য হয়েছেন ২১ জন।

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর বিদেশের আটটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। তবে কোনো প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি। এ ছাড়া বিদেশের কেন্দ্রগুলোতে এবার কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) এবং (educationboardresults.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ফলাফল বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডের দুটি কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

এএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর