শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

এইচএসসিতে এবারও ফল বিপর্যয়, ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

এইচএসসিতে এবারও ফল বিপর্যয়, ২১ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত দুই দশক ধরে গড় পাসের হার ৬০ শতাংশের ওপরে ছিল। বিশেষ করে করোনা মহামারির পর গত চার-পাঁচ বছরে গড় পাসের হার ছিল ৮০ শতাংশের আশপাশে। গত বছরও পাসের হার ৫৮ শতাংশের ওপরে ছিল। এবার সেই হার আরও কমে ৫২.১২ শতাংশে নেমে এসেছে। যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। অর্থাৎ প্রায় অর্ধেকের মতো পরীক্ষার্থী পাস করতে পারেনি এবারের পরীক্ষায়।

ফল পর্যালোচনায় দেখা যায়, ২০০৪ সালে এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।

দুই দশকের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০০৫ সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় ৫০ শতাংশের ওপরে ওঠে পাসের হার। ২০০৬ সালের গড় পাসের হার ৬০ শতাংশের কোটা পার করার পর আর কখনই এর নিচে নামেনি।

বিভিন্ন সময় ৭০ থেকে ৮০ শতাংশের মধ্যে ওঠানামা করলেও করোনাকালীন শতভাগ অটোপাস এবং এর পরবর্তী সময়ে পাসের গড় হার ছিল ৮৫ ও ৯৫ শতাংশের ঘরে। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সর্বশেষ ২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর