বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত। ছবি: ঢাকা মেইল

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে দিনব্যাপী জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম এবং স্কুল অব ল-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

image

বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করে। এতে পুঁজিবাজার, জীবনবিমা, উৎপাদন, বিনোদন ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল লংকাবাংলা সিকিউরিটিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, কালিয়ার রেপ্লিকা লিমিটেড, স্টার সিনেপ্লেক্স, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সম্ভব জবস, আবুল খায়ের গ্রুপ ও ক্যারিয়ার প্রো বিডিসহ মোট ১৪টি প্রতিষ্ঠান।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেন এবং প্রাথমিক সাক্ষাৎকার নেন। পাশাপাশি প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের যোগ্যতা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মেলায় অংশ নেন। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজারের চাহিদা সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান।

image

চাকরিপ্রার্থীরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলা, নিজেদের যোগ্যতা তুলে ধরা এবং চাকরির বাজারের চাহিদা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। বিশেষ করে সদ্য স্নাতকদের জন্য এটি কর্মজীবন শুরু করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষাজীবন ও কর্মজীবনের মধ্যে সংযোগ জোরদার করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সারা বছর ক্যারিয়ার কাউন্সেলিং, জীবনবৃত্তান্ত তৈরির কর্মশালা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কার্যক্রম পরিচালনা করে।

আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা, চাকরির বাজারের চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া এবং কর্মজীবন শুরুর ক্ষেত্রে তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর