শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান ও নূর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান ও নূর

শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। আর সমান ভোট পাওয়ায় সাধারণ সম্পাদক পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউএজের সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামীর সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। দুই বছরের মেয়াদে তারা এক বছর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পান মীর মোহাম্মদ জসিম।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন— সহসভাপতি শাহেদ মতিউর রহমান (দৈনিক নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব (জাগো নিউজ২৪.কম)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির ডেপুটি এডিটর ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ এবং সংগঠনটির সাবেক সভাপতি নিজামুল হক।

এর আগে সংগঠনটির বিদায়ী সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের কল্যাণে একটি ‘কল্যাণ ফান্ড’ গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর