শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে ভুয়া বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ জনগণকে বিষয়টি অবহিত করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশিত হবে বলে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে আরও বলা হয়, পরীক্ষা ও ফলাফল-সংক্রান্ত সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

তাই এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পাশাপাশি জনস্বার্থে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর