মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

এমপিও শিক্ষকদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের শেষ সময় আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

এমপিও শিক্ষকদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের শেষ সময় আজ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের বিল সাবমিটের শেষ সময় আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের (মাউশি) আওতাধীন স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধানদের এমপিও-ইএফটি মডিউলে বিল জমা দিতে হবে।

মাউশির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও শিট মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার অর্থ পাঠানো না হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে।

এছাড়া অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে চালানের কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

চিঠিতে ২০ অক্টোবরের মধ্যে অক্টোবর-২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর