মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীতে দরজা ভেঙে পাকিস্তানি যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে দরজা ভেঙে পাকিস্তানি যুবকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। পুরোনো ছবি।

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসার দরজা ভেঙে মুহাম্মদ শাহাবাজ নামে ২৬ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাবাজ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, সকালে খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় যায় পুলিশ। বাসাটির নিচ তলার একটি কক্ষ ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচানো অবস্থায় শাহাবাজকে ঝুলতে দেখা যায়। এরপর দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত শাহাবাজের বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জামালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তার বাবার নাম নাজির আহমেদ। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন।

এসআই জুবায়ের আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর