রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়: গ্রন্থাগার ডিপ্লোমার ফরম পূরণ শুরু ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়: গ্রন্থাগার ডিপ্লোমার ফরম পূরণ শুরু ২১ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ২১ অক্টোবর থেকে। অনলাইনে এ কার্যক্রম চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে ডাটা এন্ট্রি ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ১১ ও ১২ নভেম্বরের মধ্যে ‘সোনালি সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফরম পূরণের ফি জমা দিতে হবে।

এছাড়া অনলাইনে ডাটা এন্ট্রি শেষ হওয়ার পর বিবরণী ফরমের তথ্য যাচাই করতে হবে। তথ্য সঠিক থাকলে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে মূল কপির ফটোকপি করে বাঁধাই করে কলেজে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। সময়সীমা শেষ হলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। ফরম পূরণে বিলম্ব ফি দেওয়ারও সুযোগ থাকছে না।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর