বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০-এর জন্য মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাতুজ্জোহরা এবং বায়োটেকনোলজি বিভাগের আল আমিন মিলন।

এ ছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১-এর জন্য মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে তালিকা পুনরায় যাচাইয়ের পর মোট ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটের সম্মাননা সেবাবক্সের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ লিংকে পাওয়া যাবে।

তালিকায় কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি, মতামত বা বক্তব্য থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগে লিখিতভাবে অথবা ই-মেইলে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক চালু করে। ২০০৫ সালে প্রবর্তিত এ পদক স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর