বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সে পাস ৪১.৯৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সে পাস ৪১.৯৩ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় এ ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ৯৩ শতাংশ। সারাদেশের ৮২টি কেন্দ্রে ১০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ৫১ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

প্রকাশিত ফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন কিংবা প্রয়োজনে ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর