মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা বহিষ্কৃত নেতা হাবিবের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম

শেয়ার করুন:

রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা বহিষ্কৃত নেতা হাবিবের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব বহিষ্কার হওয়ার ক্ষোভ থেকে রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন। 

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিবসহ রাবি ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আহসান হাবিব লেখেন, ‘বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল হিজরা ইউনিটে পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।’

তিনি আরও লেখেন, ‘সুশীল রাজনীতি দিয়ে কোনোদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোনো সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না। আরও ১০-১১ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবে না কেউ।’

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের অপর একটি বিজ্ঞপ্তিতে রাবি ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘সে আবেগে পড়ে এ কথা বলছে। শিক্ষার্থীরা জানে, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া একটি সংগঠন।’

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর