বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাদ পড়া ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

বাদ পড়া ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সুখবর
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম এবং ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড থেকে পৃথক দুটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বোর্ডের আওতাধীন সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। একইভাবে ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদেরও এ সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তা-কর্মচারী স্থায়ী বহিষ্কার

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অন্য শিক্ষা বোর্ড থেকে ট্রান্সফার সার্টিফিকেটের (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও ৪ থেকে ৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর