বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সময় বেঁধে সরকারি কলেজের ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর চাইল মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

সময় বেঁধে সরকারি কলেজের ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর চাইল মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

সরকারি কলেজগুলোর সঙ্গে জরুরি যোগাযোগ ও চিঠিপত্র পাঠানোর সুবিধার্থে দেশের সব সরকারি কলেজের সক্রিয় ই-মেইল ঠিকানা এবং অধ্যক্ষসহ বিকল্প আরও একজনের সচল মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ) চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশির সরকারি কলেজ শাখা-১ থেকে দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাউশির কলেজ শাখা থেকে বিভিন্ন চিঠিপত্র সরকারি কলেজগুলোতে জরুরি ভিত্তিতে পাঠানোর প্রয়োজন হয়। এ কারণে সংশ্লিষ্ট কলেজগুলোর সক্রিয় ই-মেইল ঠিকানা এবং অধ্যক্ষসহ বিকল্প একজন কর্মকর্তার সচল মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ) অধিদপ্তরে থাকা প্রয়োজন।

এতে আরও বলা হয়, প্রতিটি কলেজের সক্রিয় ই-মেইল ঠিকানা এবং অধ্যক্ষসহ বিকল্প একজনের সচল মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ) আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কলেজ শাখা-১-এর সহকারী পরিচালক মো. ইকরামুল কবিরের কাছে পাঠাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর