৪৯তম (বিশেষ) বিসিএসের গেজেটে চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকা শিক্ষার্থীদেরও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এ বিক্ষোভ মিছিলের আয়োজন করছে।
এম/এএইচ




