বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

জকসুর উদ্যোগে রক্তদাতা খোঁজার অ্যাপ চালু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

জকসুর উদ্যোগে রক্তদাতা খোঁজার অ্যাপ চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি মুহূর্তে রক্তদাতা খুঁজে পেতে নতুন অ্যাপ ‘JnURedDrop’ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় জকসু কার্যালয়ে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। 

জকসুর ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে।

অ্যাপটির মাধ্যমে রক্তের গ্রুপ অনুযায়ী রক্তদাতা খোঁজা এবং রক্তদাতা হিসেবে নিজেদের তথ্য নিবন্ধনের সুযোগ থাকছে। জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের একটি নেটওয়ার্ক হাব গড়ে তোলাই এর উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো জরুরি মুহূর্তে চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রায় সময়ই দেখা যায়, রক্তের অভাবে আমাদের শিক্ষার্থীরা কিংবা তাদের পরিবার চরম বিপাকে পড়েন। JnURedDrop অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পাবে।”

অ্যাপটির উদ্যোক্তা ও জকসুর ছাত্রকল্যান ও সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ‘জরুরি মুহূর্তে রক্তের জন্য শিক্ষার্থীদের আকুতি আমাদের সবসময়ই ভাবাতো। এই সমস্যা সমাধানের জন্যই আমরা ‘JnURedDrop’ অ্যাপটি নিয়ে কাজ করেছি। এর মাধ্যমে রক্তগ্রহীতা ও রক্তদাতার মধ্যকার দূরত্ব ঘুচে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য আকিব হাসান ও আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর