বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফাইল আপলোডে মাদরাসাগুলোকে সতর্ক করল অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

ফাইল আপলোডে মাদরাসাগুলোকে সতর্ক করল অধিদফতর

এমপিওভুক্ত মাদরাসার অনলাইন আবেদন দাখিলের সময় ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর কোডযুক্ত ফাইল আপলোড না করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। এমন ফাইল পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন বা দাখিল করা নথি বাতিল করা হতে পারে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদফতরের অর্থ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে এমপিওভুক্ত মাদরাসার প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন দাখিলের সময় আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত প্রতিটি ফাইল ও নথি ভালোভাবে যাচাই করতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্রের সঠিকতা নিশ্চিত হওয়ার পর সেগুলো মাদরাসা শিক্ষা অধিদফতরের অনলাইন ব্যবস্থা মেমিসে পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ফাইল আপলোডের আগে যে কম্পিউটার বা মোবাইল ডিভাইস ব্যবহার করা হচ্ছে, সেটি ভাইরাসমুক্ত কি না তা নিশ্চিত করতে হবে। মেমিসে নির্ধারিত ফাইলের ধরন ও আকার অনুসরণ করে নথি আপলোড করতে হবে। পাশাপাশি আপলোড করা ফাইল সঠিকভাবে খোলা যাচ্ছে কি না, সম্পূর্ণ রয়েছে কি না এবং তা পড়ার উপযোগী কি না, সেটিও আগে যাচাই করতে হবে।

অধিদফতরের নির্দেশনায় কোনো ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, ক্ষতিকর কোড কিংবা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উপাদান রয়েছে—এমন ফাইল অনলাইনে পাঠাতে নিষেধ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদফতর জানিয়েছে, ভাইরাসযুক্ত, ক্ষতিগ্রস্ত বা অপাঠযোগ্য ফাইলের কারণে আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইন ব্যবস্থার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সন্দেহজনক কোনো ফাইল পরীক্ষা করতে পারবে। যাচাইয়ে ঝুঁকিপূর্ণ ফাইল শনাক্ত হলে তা প্রত্যাখ্যান বা মুছে ফেলার ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর