বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে মাদরাসা শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে মাদরাসা শিক্ষার্থীদের সুযোগ বাড়ানোর আহ্বান
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষাশিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়টি।

বৈঠকে বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষাশিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় করেন তারা। মালয় ও আরবি ভাষায় দক্ষতার পাশাপাশি পেশাগত সক্ষমতা বাড়িয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।

ভাষাগত ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান বর্তমানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) আমন্ত্রণে সরকারি সফরে দেশটিতে অবস্থান করছেন।

সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তার একান্ত ব্যক্তিগত সহকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতারও উপস্থিত ছিলেন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর