মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পিসিআইইউতে ফটো সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

পিসিআইইউতে ফটো সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
‎পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ফটোগ্রাফি টক উইথ ওসমান গণি মনসুর’ সেমিনারের একটি মুহূর্ত

সাংবাদিকতা ও ফটো সাংবাদিকতা কেবল ছবি ধারণ বা তথ্য প্রকাশের বিষয় নয়; এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ন্যায়নীতি, দায়িত্ববোধ ও নিরন্তর প্রচেষ্টা। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন ফটোসাংবাদিক ওসমান গণি মনসুর।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পিসিআইইউ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘পিসিআইইউ মিডিয়া ক্লাব’-এর উদ্যোগে ‘ফটোগ্রাফি টক উইথ ওসমান গণি মনসুর’ শীর্ষক ফটোসাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
‎
‎বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান, আইন ও কলা অনুষদের ডিন মাঈনুল হাসান চৌধুরী।
‎
‎সেমিনারের মূল আলোচক ওসমান গণি মনসুর তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের ফটো সাংবাদিকতার ইতিহাস, গুরুত্ব, ফটোসাংবাদিকতার বাস্তবতা তুলে ধরেন।
‎
‎তিনি বলেন, ফটোসাংবাদিকতায় নৈতিকতা ও পেশাগত দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ উপস্থাপন একজন সাংবাদিকের দায়িত্বশীল ভূমিকার জন্য অত্যন্ত প্রয়োজন। 

নিজের কর্মজীবনের বিভিন্ন চড়াই-উতরাই ও সংগ্রামের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ওসমান গণি মনসুর শিক্ষার্থীদের ফটোসাংবাদিকতার চর্চা, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
‎
‎সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি দিলরুবা আক্তার বলেন, অভিজ্ঞ সাংবাদিকদের জীবন ও কর্মের গল্প থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা, মূল্যবোধ ও পেশাগত প্রস্তুতি গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল, মানবিক ও নৈতিক ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
‎
‎সেমিনারের শেষ পর্বে ফিচার লেখার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর