মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মানারাতে সিএসই ক্রিকেট কার্নিভাল ৩.০-এর ফাইনাল অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

মানারাতে সিএসই ক্রিকেট কার্নিভাল ৩.০-এর ফাইনাল অনুষ্ঠিত  

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই ক্লাব আয়োজিত ‘ক্রিকেট কার্নিভাল ৩.০’-এর ফাইনাল খেলা। 

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে রুট@লিনাক্স দল চ্যাম্পিয়ন এবং জেনিথ সাইফার-১ দল রানারআপ হয়েছে।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) শুরু হওয়া এ প্রতিযোগিতার ফাইনাল খেলা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। 

এসময় উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সোয়েব আবদুল্লাহ, সিএসই ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন ও কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

 তিনি বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে সব সময় গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট কার্নিভাল আয়োজনও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় সিএসই বিভাগের শিক্ষার্থীদের আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় রুট@লিনাক্স ও জেনিথ সাইফার। ফাইনালে জয়লাভ করে রুট@লিনাক্স দল চ্যাম্পিয়ন এবং জেনিথ সাইফার-১ দল রানারআপ হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর