মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এ সময় বিইউএফটির শিক্ষা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া বাংলাদেশের টেক্সটাইল, তৈরি পোশাক ও ফ্যাশন খাতের জন্য দক্ষ জনবল তৈরিতে বিইউএফটির ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। 

শিল্প খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে কৌশলগত উদ্যোগ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা করা হয়।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর