২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চারটি কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ভর্তি কার্যক্রম চিঠি জারির তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত চিঠি জারি করে সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
চারটি কোটা হলো—প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী। তালিকা অনুযায়ী, এসব কোটায় আবেদন করা ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এম/এআর




