সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে ৩ অধ্যাপককে মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে ৩ অধ্যাপককে মনোনয়ন
অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক নাহরিন ইসলাম খান ও অধ্যাপক মো. সোহেল রানা। ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে তিন অধ্যাপককে সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে দুই বছরের জন্য এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মনোনীত তিন অধ্যাপক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা এবং একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ) ও ২৪(৩) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান ও অধ্যাপক মো. সোহেল রানাকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই আইনের ২৪(১)(ঙ) ও ২৪(৩) ধারা অনুযায়ী প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনীত তিন অধ্যাপক দুই বছরের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর